রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

বাংলাদেশ সফর শেষ করলেন নাসার প্রধান মহাকাশচারী আকাবা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে। এতে বলা হয়েছে, সফরের অংশ হিসেবে আকাবা শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশ নেন এবং তরুণদের মহাকাশ বিজ্ঞান, রোবটিক্স, স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত), গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করেন। তিনি মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন এবং জলবায়ু সংকটসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাবনা তুলে ধরেন।

আকাবা বিভিন্ন গণমাধ্যম সাক্ষাৎকারে অংশ নিয়ে নাসার বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান এবং আর্টেমিস অ্যাকর্ডের মাধ্যমে বাংলাদেশ কীভাবে মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তিগত উদ্ভাবনে অংশীদারিত্ব গড়ে তুলতে পারে, সে বিষয়ে আলোকপাত করেন। আর্টেমিস অ্যাকর্ড মহাকাশে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার নীতিকে উৎসাহিত করে এবং বাংলাদেশ ও নাসার মধ্যে মহাকাশ ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়তা করবে।

জোসেফ এম. আকাবা একজন আমেরিকান শিক্ষক, হাইড্রোজিওলোজিস্ট ও সাবেক পিস কর্পস স্বেচ্ছাসেবক। ২০০৪ সালের মে মাসে তিনি পুয়ের্তো রিকান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০২৩ সালে আকাবা নাসার অ্যাস্ট্রোনট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একজন অভিজ্ঞ মহাকাশচারী হিসেবে আকাবা তিনটি মহাকাশ অভিযানে অংশ নিয়ে মহাকাশে ৩০৬ দিনেরও বেশি সময় অতিবাহিত করেছেন। এই সময়ে তিনি মহাকাশে গবেষণা পরিচালনা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক কার্যক্রম সম্পাদন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit