রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক -বালিকা  এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম সিরাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক -বালিকা  এর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী,রিসোর্স ইনস্ট্রাক্টর আসগর হোসেন, সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, অংহ্লা মারমা, মো. সাইফুল ইসলাম,  মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন ছাড়াও , বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সাংবাদিক, উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের প্রথম খেলায় প্রাথমিক ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ভবানী চরন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় দ্বিতীয়র্ধে ১-০ গোলে জয় পায় ভবানী চরন রোয়াজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টুর্নামেন্টের দ্বিতীয় খেলা বালক পর্যায়ে মুখোমুখি হয় আমতলী সরকারি প্রাথমিক ও রেংখুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলার দ্বিতীয়র্ধের শেষ পর্যায়ে ১-০ গোলে জয় পায় আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন ছোট্ট ছোট্ট পায়ে ফুটবল যাদু একদিন দেশব্যাপী বিস্ময় সৃষ্টি করবে। এসব ক্ষুদে প্রতিভাদের যত্ন করতে হবে। লেখাড়পার পাশাপাশি তাদেরকে মাঠের অনুশীলনেও এগিয়ে রাখতে হবে।প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম টুনার্মেন্টের বিজয়  চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit