সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : তাবলীগ জামাতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত অর্ধশতাধিক মানুষ।

মুসল্লিরা জানান, ২০ ডিসেম্বর থেকে জোর ইজতেমার শুরু হওয়ার কথা রয়েছে। সে উপলক্ষে মুসল্লিরা আসতে থাকেন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে মুসল্লিদের একটি পক্ষ মাঠে প্রবেশকে কেন্দ্র করে বাধে বিপত্তি। শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। এতে দু’জন নিহত এবং আহত হন দুপক্ষের বহু মুসল্লি।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া; তার বয়স ৭০। অপরজন হলেন দক্ষিণ খানের বেড়াইদ এলাকার ৬০ বছর বয়সী, বেলাল হোসেন।

তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাদপন্থিদের মধ্যে অনেকদিন ধরেই উত্তেজনা বিরাজ করে আসছিল।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit