সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়।সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্ধনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয়।

সকাল সাড়ে আটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মনিরামপুর প্রেসক্লাব, থানা পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী, ব্যবসায়ীকসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে পৌরশহরে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।

উপজেলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত চিলেন সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর মোহাম্মদ গাজী, মুক্তিযোদ্ধা কমান্ডের সমান্বয়ক আকতার হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান প্রমুখ।

জমিয়তে উলমায়ে ইসলামের পক্ষ থেকে পৌরসভা ভবনের সামনে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা উবায়দুল্লাহ। ছাত্র জমিয়ত নেতা তালহৈা বিন রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়মের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান কশেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জমিয়তের সদস্য মুফতি আবু বক্কর সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, মুফতি মাহমুদ হাসান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit