বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার ঐতিহ্যবাহী সামাজিক ও সংস্কৃতিক সংগঠন লায়ন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ডোমার কলেজপাড়া শালকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুর্যদ্বয়ের সাথে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি ডেন্টিষ্ট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক পৌর মেয়র জননেতা মনছুরুল ইসলাম দানু। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সহকারী অধ্যাপক কাওছার আলম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক রাজা, সাবেক সভাপতি মমিনুল ইসলাম লিথু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit