বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে দেশে ওয়াজ মাহফিলেও বাধা ছিলো : বুলু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের সবখাতে অনিয়ম, দুর্নীতি আর লুটপাট করেছিলো। দেশে ওয়াজ-মাহফিল আয়োজনেও বাধা দিয়েছিলো ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।

গত রোববার (১৫ ডিসেম্বর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী বাজারে জামি‘আ ফারুকিয়া আখতারুল উলূম ছয়ানী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। বরকত উল্ল্যাহ বুলু বলেন, দেশে এখনো স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে, সবাইকে সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদেরে আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি। এসময় বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান বুলু।

অনুষ্ঠানে জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হুমায়ূন কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুজ জাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. শাহ আলম ও ডা. আতাউল্লাহ বিপ্লবসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পরে পবিত্র কোরআন ও হাদিসের বয়ান করেন পীরে কামেল আল্লামা নূরুল হক। এছাড়াও মুফতি আমজাদ হোসেন, মুফতি মাহবুবুল হাসান জাবেদ ও মাওলানা কামালুদ্দীন তাহেরি বয়ান করেন। শত শত ধর্মপ্রাণ মুসুল্লী এতে অংশ নেন।

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit