রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

মুক্তিযুদ্ধ একান্তই বাংলাদেশের মানুষের লড়াই: নৌ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধ একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখতেই পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌপরিবহন উপদেষ্টা।

এর আগে সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

এ সময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন।

অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির টুইট প্রসঙ্গে সাংবাদিকরা উপদেষ্টাকে প্রশ্ন করেন। এসময় তিনি বলেন, এটা কেবল নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তবে তার এমন মন্তব্যে মুক্তিযুদ্ধারা আহত হয়েছেন।

তিনি বলেন, ‘এ ব্যাপারে বিশ্ববাসী সবকিছুই জানেন, আজকে ৫২ বছর হয়ে গেছে। এই ৯ মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি মনে করি, এটা আমাদের যুদ্ধ আমাদেরই প্রাণহানি হয়েছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানী হয়েছে এবং ৯ মাস আমাদের দেশ বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমরাই সমাপ্ত করেছি। সেখানে সাহায্য-সহযোগিতা ভারতের ছিল তাতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সব সময় স্মরণ রাখবো বন্ধুপ্রতিম দেশ হিসেবে। ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের শ্রেষ্ঠ ঘটনা, যা ঘটেছে বিশ্ব ইতিহাসে আছে।’

নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, ‘যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কারগুলো শেষ হবে আশা করি সেগুলো আমরা দেখবো। এখন শেষ হয়নি। অবশ্যই তাঁর মাথায় নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কি সংস্কারের পরে হবে এগুলো আছে। এগুলো সময়মত জানতে পারবেন।’

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit