রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেমলিন থেকে সাত কিলোমিটার (৪ মাইল) দক্ষিণ-পূর্বে রিয়াজনস্কি প্রসপেক্টরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্রিগেডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যা করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে কিরিলোভের এক সহকারীও নিহত হয়েছেন।

রাশিয়ান ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা রক্তাক্ত দুটি মরদেহ দেখা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, মস্কোতে একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানের বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলভ।

আল জাজিরা বলছে, রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণেই নিহত হয়েছেন ইগর কিরিলভ।

গত সোমবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করে কিয়েভ। তবে রুশ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

এছাড়া গত অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলোভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য সরকার।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit