শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেরোবিতে বিজয় কনসার্টের সুযোগে গাঁজার আসর, আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিজয় কনসার্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সুযোগে ক্যাম্পাসে গাঁজার আসর বসায় একদল শিক্ষার্থী ও বহিরাগতরা। গাঁজা সেবন করার সময় তিনজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে বাংলা রক ব্যান্ড ‘আভাস’র সংগীত শিল্পী ও বেরোবি লোক সংগীত ব্যান্ড ‘টঙ্গের গান’র শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠান চলাকালে দর্শক সারির কয়েক জায়গায় বহিরাগত যুবকরা গাঁজা সেবন করতে থাকে ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। এ ছাড়া অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে আরও কয়েকজন বহিগারত যুবককে মাদক সেবনকালে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে বিজয় দিবসে ক্যাম্পাসে বহিরাগতদের আধিক্য, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনে বিব্রত বোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শফিকুল ইসলাম শফিক নামের এক শিক্ষার্থী বলেন, আজ ক্যাম্পাসে জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল। চারদিকে সিগারেটের ধোঁয়া, গাঁজার গন্ধ ও মেয়ে শিক্ষার্থীদের প্রতি বাজে ইশারা চোখে পড়েছে। অনুষ্ঠানে ১০% শিক্ষার্থী ছিল কিনা সন্দেহ আছে। বাকিরা বহিরাগত। এসব কর্ম বিশ্ববিদ্যালয়ের মান খারাপ করছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুর খান বলেন, অনুষ্ঠান দেখে মনে হয়েছে মাইকিং করে গাঁজার দাওয়াত দেওয়া হয়েছিল। টোকাই দিয়ে ভরা ছিল।

কামরুল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আজ অনুষ্ঠান দেখতে গিয়ে গাঁজার গন্ধে থাকতে পারিনি।

মোসলেমা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, আজ বাজে অভিজ্ঞতা হলো। অনুষ্ঠানের সময় নাচতে নাচতে কয়েকজন যুবক আমাদের দিকে আসছিল। আমাদের নিয়ে বিভিন্ন কথাবার্তাও বলছিল। তাদের কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, অনুষ্ঠান চলাকালে মাদক সেবনের সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন যুবককে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।

বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আজিজ স্বপন বলেন, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের জন্য কয়েকজনকে আটক করা হয়েছিল। তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে। অন্যদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit