সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

এক-দুই মাসের মধ্যে ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণা : নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : আগামী এক-দুই মাসের মধ্যেই ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‌‘আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলো ২৪–এর গণ–অভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক–দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক দল উপহার দেবে।’

তিনি আরও বলেন, ‘২০২৪–এর বিচারের আগে যদি নির্বাচন হয়, তাহলে দুই হাজার শহীদ এবং লাখ লাখ মানুষ, যারা আহত হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি হবে। এ জন্য সব দল, মত, পক্ষ, গোষ্ঠীকে আমরা আহ্বান জানাব, আপনারা বিচারকার্যের জন্য সক্রিয় হন এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ করুন।’

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit