শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

দুবাইয়ের পাশাপাশি কলম্বোকে বিবেচনা করছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এখন অনেকটাই সমাধান হয়ে গেছে। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান। বিপরীতে ভারতকে আপস করতে হয়েছে পাকিস্তানের দাবির প্রেক্ষিতে। ভারতের মতো পাকিস্তানও আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলংকায়।

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সিদ্ধান্ত এক রকম নেওয়া হয়ে গিয়েছে। এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। তবে এর মাঝে ভারতের ম্যাচগুলো দুবাইয়ের পাশাপাশি কলম্বোতেও আয়োজন করার পক্ষে মত আছে পাকিস্তানের। অর্থাৎ হাইব্রিড মডেল হিসেবে দুবাইয়ের পাশাপাশি কলম্বোর নাম প্রস্তাব করবে পিসিবি। যেখান থেকে আইসিসি একটিকে বেছে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

ভারত অবশ্য সংযুক্ত আরব আমিরাতেই ম্যাচ আয়োজনের ব্যাপারে বেশি আগ্রহী। কেননা, দেশটিতে প্রচুর ভারতীয় থাকে। তাছাড়া বিশ্বের অন্যতম আকর্ষণের জায়গা এখন দুবাই। যে কারণে এখানে ম্যাচ আয়োজন করলে লাভের সম্ভাবনাও বাড়বে। আর এই সব বিবেচনায় নিয়েই দুবাইয়ে খেলার পক্ষে ভারত।

অবশ্য ভারতের দাবি মেনে দুবাইয়ের চ্যাম্পিয়নস ট্রফির ভারতের অংশ হওয়ার সম্ভাবনা বেশি। কাজেই গ্রুপপর্বসহ ভারতের পরবর্তী ম্যাচগুলোও হবে এখানে। যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হলেও ভারতের বিপক্ষে ম্যাচটি নিজেদের মাটিতে খেলতে পারবে না পাকিস্তান। এবং পরবর্তীতে ভারত এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচটিও পাকিস্তান থেকে সরে যাবে দুবাইয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit