শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

ফিলিস্তিনি তাঁবুতে ইসরাইলি হামলার নিন্দা ইরানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের শরণার্থী শিবির ও তাদের আবাসস্থলে ইসরাইলি সরকারের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বেঘাই।

নুসিরাত শিবিরসহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের আবাসস্থল এবং তাদের তাঁবুতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ক্রমাগত বর্বর হামলায় কয়েক ডজন নিহত ও বহু আহত হন। যাদের মধ্যে নিষ্পাপ শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ রয়েছে। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাঘাই।

বাঘাইয়ের মতে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দিচ্ছে। আর ফিলিস্তিনি চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা বজায় রেখেছে। যাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এই মুখপাত্র।

সেই সঙ্গে গণহত্যা বন্ধে বিশ্ব থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি গাজায় জঘন্য অপরাধ করায় দখলদার শাসক নেতাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের সিনিয়র কর্মকর্তাদের বিচার ও গ্রেফতারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বাঘাই তা কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit