শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

১৫ বছর পর মঞ্চে উঠছে আসিফ, বেবী নাজনীন ও মনির খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষ্যে দীর্ঘ ১৫ বছর পর বিএনপির উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়।

ভিন্নদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের এ কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।

‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এ কনসার্টে গাইবেন এই তিনজনসহ একঝাঁক সংগীতশিল্পী। দীর্ঘদিন দেশের মাটিতে গান গাইতে পারেননি আসিফ আকবর, বেবী নাজনিন ও মনির খান। স্বৈরাচার হাসিনার শাসনামলে তাদের কালোতালিকা করে রাখা হয়েছিল।

বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও নিজ দেশে তারা ছিলেন কোণঠাসা। আজ প্রাণখুলে গাইবার দিন তাদের। এদিকে জেমসও দীর্ঘদিন পর দেশের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘সবার আগে দেশ। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যে এ কনসার্ট। এতে গাইব, ভাবতেই ভালো লাগছে।’

মনির খান বলেন, ‘দীর্ঘদিন পর দেশের বিজয় দিবসের কোনো কনসার্টে গাইতে পারছি এটাই আনন্দের। অনেক বছর পর মনে হচ্ছে আমরা স্বাধীন। শিল্পীরা আজ মন-প্রাণ খুলে গাইতে পারছে।’

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আসিফ আকবর বলেন, সবার আগে বাংলাদেশ। আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে থাকছি আমিও। বিকাল চারটায় মঞ্চে উঠছি আপনাদের গান শোনাতে। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে প্রাণের ও গানের মেলায় দেখা হবে।’

নগর বাউল জেমস কনসার্টের শেষ আকর্ষণ হিসাবে মঞ্চে উঠবেন। এ কনসার্টে আরও গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, কনা, ইমরান, প্রীতম, মৌসুমী, জেফার ও একদল লোকশিল্পী। এ ছাড়াও থাকছে ব্যান্ড ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit