শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে প্রদেশ কংগ্রেস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। একইসঙ্গে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন নেতারা।

রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতায় রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের নেতা অমিতাভ চক্রবর্তীসহ অন্য প্রতিনিধিরা। এসময় কেন্দ্রীয় সরকারকে এই দাবি জানান তারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

বাংলাদেশে অস্থিরতার সুযোগে যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে, তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্যে সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা।

এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে সোমবার ফোর্ট উইলিয়ামের ‘বিজয় স্মারক’ থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস।

এরপর বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit