শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বিজয়ের দিনে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে আনলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ভালো করতে না পাররেও বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের থেকে জয় ছিনিয়ে আনলো টাইগাররা। শেষ ওভারে জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ছিল ১০ রান, হাতে ছিল ২ উইকেট। কিন্তু হাসান মাহমুদের বোলিং তোপে জয়ের দেখা পেল না স্বাগতিকরা। ওভারের প্রথম বলে ১ রান দিলেও দ্বিতীয় বলটি হয় ডট। আর তৃতীয় বল অফ স্ট্যাম্পের বাইরে করা বলে লিটনের হাতে ক্যাচ দেন পাওয়েল। শেষ তিন বলে জয়ের জন্য ৯ রান প্রয়োজন ছিল ক্যারিবীয়দের। এরপর ব্যাটাররা চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। আর ১৬ই ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো টিম টাইগার্সের শ্বাসরুদ্ধকর এক জয়ের সুবাদে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশবাসীকে উপহার দিল ৭ রানের নাটকীয় এক জয়।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেলে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ১৪০ রানে থামে ক্যারিবীয়রা। ৭ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে বল হাতে ৪টি উইকেট নেন স্পিনার শেখ মেহেদী।

আর সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ রান তুলতে ২ উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় ওভারের প্রথম বলে তাসকিন আহমেদ বোলিংয়ে এসে আউট করেন ব্রেন্ডন কিংকে। পরের ওভারে স্পিনার মাহেদী হাসান তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। এগিয়ে এসে অফস্পিনারকে উড়াতে চেয়ে স্টাম্পড হন পুরান।

চতুর্থ ওভারে তানজিম হাসানের বলে দুই ছক্কা, এক চারে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন জনসন চার্লস। পরের ওভারে শেখ মেহেদি হাসানের বলেও তিনি মারেন বাউন্ডারি। তবে তাকে বেশি দূর যেতে দেননি শেখ মেহেদি হাসান। মিড অফের ওপর দিয়ে মারার চেষ্টায় বৃত্তের মাথায় দাঁড়ানো হাসান মাহমুদের হাতে ক্যাচ দিলেন চার্লস। ১২ বলে ২০ রান করে ফেরেন তিনি।

দুর্দান্ত বোলিংয়ের ধারা অব্যাহত শেখ মেহেদি হাসানের। সপ্তম ওভারে আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দিলেন অফ স্পিনার। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে ড্রাইভ করার চেষ্টায় ফ্লেচারের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায়। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন লিটন কুমার দাস। রানের খাতাই খুলতে পারেননি ফ্লেচার। এরপর আকিলের বিদায়ে ৬১ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচ জিততে যাচ্ছে বাংলাদেশ।

তবে, অধিনায়ক রোভম্যান পাওয়েল একাই ম্যাচের গতিপথ বদলে দেন। রোমারিও শেফাডকে নিয়ে গড়েন ৬৭ রানের দারুণ এক জুটি। খেলেন একের পর এক বড় শট। তবে, শেষমেশ আর দলকে জেতাতে পারেননি তিনি। হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি। সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। এরপর এক বল বিরতি দিয়ে বোল্ড আলজারি জোসেফ। তাতেই নিশ্চিত দারুণ এক জয়।

এর আগে, ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে অহেতুক শটে বোল্ড হয়ে ফেরেন তানজিদ। বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি ওপেনার, ওই শট খেলার মতো লেংথেও ছিল না। ভাঙে ১৫ রানের শুরুর জুটি। ১১ বলে ৬ রান করেন তানজিদ। তার বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। তবে, একবলের বেশি টিকতে পারেননি লিটন। পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে সফরকারীরা। বিভীষিকার ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও রানের দেখা পাচ্ছেন না লিটন।

দেয়ালে পিঠ ঠেকে গেলেই বাংলাদেশের আসল পারফরম্যান্সের দেখা মেলে। ক্রিকেটপাড়ায় বহুল চর্চিত এই বাক্যটাই যেন পূর্ণতা পেল নতুন করে। ওয়ানডে সিরিজ হারের পর সমালোচনার তীরে বিদ্ধ ছিল বোলিং লাইনআপ। বিশেষ করে ৩২১ রান সংগ্রহ করেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছিল দল। আজ সেই বোলাররাই হলেন জয়ের মুখ্য নায়ক।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit