বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

শীতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে যে ফল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে সাধারণত উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে দেখা যায়। স্বাস্থ্যের ওপর ব্যাপক ঝুঁকি ডেকে আনতে পারে এই সমস্যা। খারাপ জীবনযাপনের ধরণ ও খাদ্যাভ্যাসের অসঙ্গতির কারণেই এই রক্তচাপের সমস্যা দেখা যায়। তবে শীতে রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় রয়েছে।

আপনার ডায়েটে ৩ ধরনের ফল যোগ করলে এবং এই তিন ফল নিয়মিত খেলে শীতে রক্তচাপ নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। এই তিন ফলে ভরপুর মাত্রায় পটাশিয়াম রয়েছে। এই উপাদানটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে পূর্ণমাত্রায়।

অ্যাভাকাডো

এই তালিকায় প্রথমেই রয়েছে অ্যাভোকাডো। এই ফল স্নায়ুস্পন্দন উন্নত করতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর খনিজ উপাদান। তাই এটি হার্টের স্বাস্থ্য থেকে ডায়াবেটিসের সমস্যা সমাধান করে।

 

পেয়ারা

এক কাপ পেয়ারাতে ৬৮৮ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। এটি রক্তসঞ্চালন ভালো রাখে। হৃদযন্ত্রের কোশের স্বাস্থ্য বজায় রাখে পেয়ারা। বিশেষজ্ঞদের মতে, একটি পেয়ারায় চারটি আপেল ও চারটি কমলালেবুর সমান পুষ্টিগুণ পাওয়া যায়।

শীতে বেগুন পোড়া শরীরের জন্য কতটা উপকারী

কিউই ফল

কিউই ফলেও রয়েছে প্রচুর পটাশিয়াম, ১০০ গ্রাম কিউই ফলে ৩১২ মিলিগ্রাম পটাশিয়াম মেলে। এটি পেশিকে সুস্থ রাখে। সেই সঙ্গে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। ফলে নিশ্চিন্তে থাকতে পারেন হার্টের রোগীরা।

এ ছাড়া আপনি কলাও খেতে পারেন। এতেও রয়েছে পটাশিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রক্তপ্রবাহ নিশ্চিত করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি। এ ছাড়া দেহে পটাশিয়ামের আদর্শ উপস্থিতি নিশ্চিত করা গেলে কমে যায় স্ট্রোকের ঝুঁকিও।

শীতে যেসব কারণে হতে পারে হার্ট অ্যাটাক, বাঁচবেন যেভাবে

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চাইলে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে। এর মধ্যে প্রথমেই রয়েছে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit