শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

রেলের স্ক্রিনে ‘ছাত্রলীগ ও শেখ হাসিনা ফিরবে’ প্রচার, উত্তেজনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে শেখ হাসিনা ও ছাত্রলীগের প্রচারণা চালানো হয়েছে। একে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

ঘটনাটি শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা রেলস্টেশনে ঘটে।

স্থানীয় ছাত্র-জনতা জানান, শনিবার সন্ধ্যার দিকে খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়।

এটি দেখার পরেই স্থানীয় ছাত্র-জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন।

একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মো. আসলাম হোসেন ওরফে সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এসময় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাজেদুল ইসলাম বাপ্পি, মো. নাজমুল হোসেন ইমরান, সুমাইয়া বান্না ও রুমি রহমানসহ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ঘটনা ছড়িয়ে পড়লে মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেলস্টেশন ঘেরাও করে। যে এই কাজটি করেছে তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা ম্যাসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রলিংয়ে বাজে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়।

এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। জানতে পারি আসলাম হোসেন ওরফে সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃতপক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit