শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা অন্য জায়গার তুলনায় কিছুটা বেশি। এমন অবস্থার মধ্যে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা শিগগিরই কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। এরইমধ্যে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। একইসঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা কমে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার রাতে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (১৫ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ওইদিন ফের সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর সোমবার (১৬ ডিসেম্বর) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit