রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলেন রাশেদ খান সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের জয় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে এই হান ডাক-সু?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। সেই পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন হান ডাক-সু।

হান ডাক-সুর পরিচয় হান ডাক-সু একাধারে একজন কূটনীতিক, অর্থনীতিবিদ ও রাজনীতিক। ২০২২ সালের মে থেকে দক্ষিণ কোরিয়ার ৪৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হান হলেন পঞ্চম ব্যক্তি যিনি দুইবার প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছেন।
 
এর আগে ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট রোহ মু হিউনের সময় ৩৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। 
 
এরপর ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। একজন পেশাজীবী কূটনীতিক ও অর্থনীতিবিদ হিসেবে রাজনীতিতে পদার্পন করা হানের দক্ষিণ কোরিয়া ও এর বাইরে একজন টেকনোক্র্যাট হিসেবে বেশ সুনাম রয়েছে। যা নতুন দায়িত্ব পালনে তাকে বিশেষ সুবিধা দেবে মনে করা হচ্ছে।
 
গত সপ্তাহে অনেকটা আকস্মিকভাবে সামরিক আইন জারি করার পর ইউনের বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব আনা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয়বারের চেষ্টায় প্রস্তাব পাস হয়।
 
এর মধ্যদিয়ে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা স্থগিত হয়ে গেছে। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী হান এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
 
দক্ষিণ কোরিয়ার রাজনীতি এখন ব্যাপকভাবে বিভক্ত। তা সত্ত্বেও হান এমন একজন বিরল কর্মকর্তা যিনি রাজনীতিক হিসেবে দলমতের সীমারেখা ছাড়িয়ে গেছেন। 
 
বলা হচ্ছে, গত চার দশকের মধ্যে সবচেয়ে গুরুতর রাজনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এমন পরিস্থিতিতে সরকারের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেয়াই হানের জন্য বড় চ্যালেঞ্জের।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit