মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : সিটিতে দুই বছরের মতো খেলেছিলেন স্ট্রাইকার কাভেলাশভিলি। ১৯৯৭ সালে গ্রাসহোপার্সে ধারে যাওয়ার আগে সিটির হয়ে লিগে ২৮টি ম্যাচ খেলেন, করেন ৩ গোল। এরপর ২০০৬ সালে বুটজোড়া তুলে রাখার আগে আরও একাধিক ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তিনি। জর্জিয়ার হয়ে ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত খেলেছেন ৪৬ ম্যাচ, গোল ৯টি।


কাভেলাশভিলির নিয়োগের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন দেশের বড় একটা অংশের মানুষ। বিবিসির খবরে বলা হয়েছে, বির্তর্কিত অক্টোবর নির্বাচনের পর থেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, প্রতি রাতেই লোক জমায়েত হচ্ছে সংসদের সামনে।
বিদায়ী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলিও কাভেলাশভিলির নিয়োগের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি ইউরোপপন্থী। তার দাবি, এতদিন তিনিই জর্জিয়ার টিকে থাকা বৈধ প্রতিষ্ঠানগুলো হাল ধরে রেখেছেন।

২৯ ডিসেম্বর শেষ হবে তার দায়িত্বের মেয়াদ। ইরাকলির অভিযোগ, সালোম জর্জিয়ার সম্মান ক্ষুণ্ন করার জন্য এমন মন্তব্য করেছেন। জর্জিয়া ড্রিম পার্টির সদস্য নিনো তিসিলোসানি বলেছেন, জনগণের চোখে জোরাবিচভিলি আর জর্জিয়ার প্রেসিডেন্ট নন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit