শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ভারত থেকে এলো ৪৬৮ মেট্রিক টন আলু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : ভারত থেকে বেনাপোল বন্দরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৪৬৮ মেট্রিক টন আলুর একটি পণ্যচালান আমদানি হয়েছে। আলু বোঝাই মালবাহী ট্রেনটি ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর)  পণ্য চালান বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, একটি ট্রেনের রেকে ৯৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪৬৮০০০ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০৭৬৪০ মার্কিন ডলার।

আলম এন্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেক এ ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য আজ শনিবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র সাবমিট করা হবে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন কাস্টমস থেকে শুল্কজোন কার্যক্রম দ্রুত হলে বেনাপোল স্থলবন্দর ও নোয়াপাড়ায় আলু গুলো আনলোড করা হবে।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit