মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

গোপালগঞ্জে আলাদা ঘটনায় এক শিশুসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হুসাইন মোল্লা (০৫) নামে এক শিশু ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ ও ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল সিকদার (১৯) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে (১২ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায, মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে ও টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান ও টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু হুসাইন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়া এলাকার জুয়েল মোল্লার ছেলে ও মোঃ আবুল হোসেনের বাড়ী মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে এবং নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে।

ওসি মির সাজেদুর রহমান জানান, সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায় এলাকায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল শিশু হুসাইন মোল্লা। এসময় ইঞ্জিনচালিত একটি ইজিবাইক ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাতে মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের মোঃ আবুল হোসেন নামের এক বৃদ্ধ নিজ বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতস্পর্শে মারাত্মক আহত হন। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করতে যায় সোহেল সিকদার। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০-শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit