শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ডিমের দাম কমলেও গরম মুরগির বাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১৩ ডিসেম্বর) কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নিউমার্কেট ও কারওয়ানবাজারসহ বেশকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

রাজধানীর কারওয়ানবাজারের মুরগি ব্যবসায়ী দিদার জানান,বাজারে মুরগির সরবরাহ কিছুটা কমেছে। তাছাড়া ১৬ ডিসেম্বর ও বিয়ের মৌসুমকে কেন্দ্র করে মুরগির চাহিদা বাড়ায় দামও বাড়ছে।

প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। ফাইল ছবি

 

তবে ক্রেতারা বলছেন, কোনো অনুষ্ঠান বা অজুহাত পেলেই দাম বাড়ায় ব্যবসায়ীরা। ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে মুরগির দাম বাড়িয়ে দিয়েছে। বাজারে নিয়মিত অভিযান পরিচালনা না করায় দাম বাড়ানোর সাহস পায় তারা। এদিকে দাম কমেছে ডিমের। ডজন প্রতি ৫ টাকা কমে প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ২৩৫-২৪০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে ডিমের সরবরাহ অনেক বেড়েছে। এতে দাম কমে আসছে। রাজধানীর কারওয়ানবাজারের ডিম বিক্রেতা রায়হান বলেন,কিছুদিন আগে ডিমের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা পুরোপুরি কমে গেছে। কমছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি ডজনে ৫টাকা দাম কমেছে।

সপ্তাহ ব্যবধানে প্রতি ডজনে ৫টাকা দাম কমেছে ডিমের দাম। ছবি: সময় সংবাদ

এ বিষয়ে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার সময় সংবাদকে বলেন, ১৬ ডিসেম্বর ও বিয়ে উপলক্ষে চাহিদা কিছুটা অবশ্যই বেড়েছে। কারণ এ সময় বিভিন্ন অনুষ্ঠান হয়। এছাড়া উৎসব উপলক্ষে অনেক খামারিই দুই-একদিন আগে মুরগি ছাড়বে। যার প্রভাবে ৫-১০ টাকা দাম বাড়াটা স্বাভাবিক। তবে দাম যেন মাত্রাতিরিক্ত বেড়ে না যায় সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সুমন হাওলাদার। তিনি বলেন,

ব্রয়লার মুরগির দাম ১৮০-১৯০ পর্যন্ত যৌক্তিক বলা যায় বর্তমান ফিড ও মুরগির বাচ্চার দাম বিবেচনায়। তবে মুরগির দাম ২০০ টাকার ওপরে গেলে সেটি ভোক্তা সাধারণের জন্য বোঝা হয়ে যাবে। তাই ফিড ও মুরগির দাম দাম নিয়ন্ত্রণে সরকারকে নজর দিতে হবে। যাতে ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণে থাকবে।

এদিকে বাজারে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit