সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

ফেসবুক-গুগলের লভ্যাংশ চায় অস্ট্রেলিয়ার সব সংবাদমাধ্যম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি নিউজের পোস্ট করার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে লভ্যাংশ না দেয়, তবে তাদের কয়েক লাখ ডলার জরিমানা দিতে হবে বলে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলীয় সরকারের এই সিদ্ধান্ত গুগল ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াবে। অস্ট্রেলিয়ার সহকারী ট্রেজারার স্টিফেন জোনস বলেন, নতুন আইন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যম গুলোর মধ্যে আর্থিক চুক্তি করার একটি পরিবেশ সৃষ্টি করবে।

নতুন আইনে, বছরে ২৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করা বড় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ও সার্চ ইঞ্জিনগুলো এর আওতায় পড়বে। তবে, যারা সংবাদমাধ্যমগুলোর সঙ্গে স্বেচ্ছায় চুক্তি করবে তাদের জন্য চার্জ মওকুফ করা হবে। খবর রয়টার্স

মেটা ও গুগল এই পরিকল্পনার সমালোচনা করেছে। মেটার এক মুখপাত্র বলেছেন, প্রস্তাবটি আমাদের প্ল্যাটফর্ম গুলো কীভাবে কাজ করে তা বিবেচনা করছে না, বেশিরভাগ মানুষ আমাদের প্ল্যাটফর্মে সংবাদ পড়ার জন্য আসে না এবং সংবাদ প্রকাশকরা আমাদের প্ল্যাটফর্মে স্বেচ্ছায় কন্টেন্ট শেয়ার করে।

গুগলের মুখপাত্র বলেছেন, এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায় সংবাদ প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তির টেকসইতায় ঝুঁকি সৃষ্টি করবে।

২০২১ সালে, অস্ট্রেলিয়া প্রথমবার এই আইন প্রণয়ন করলে গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানগুলোকে সংবাদমাধ্যমের লিঙ্ক থেকে আয় করা বিজ্ঞাপন রাজস্বের জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে আয়ের অংশ দিতে বাধ্য করে।

মেটা তখন অল্প সময়ের জন্য অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের সংবাদ শেয়ার করা বন্ধ করে দেয়, পরে কিছু মিডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি করে। তবে, ২০২৪ সালের পর তারা এসব চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছে।

অস্ট্রেলিয়া শিশুদের জন্য সামাজিক মিডিয়া ব্যবহারের বয়স ১৬ বছর করার পাশাপাশি প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে দেশটির সরকার। নতুন নিয়মের আওতায় মেটা, গুগল এবং টিকটকের মতো কোম্পানিগুলোও পড়বে, তবে টুইটারের (এখন এক্স) ওপর এই নিয়ম প্রযোজ্য হবে না।

অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থাগুলো, যেমন রুপার্ট মারডকের নিউজ কর্প, নতুন নিয়ম থেকে লাভবান হবে। নিউজ কর্প অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইকেল মিলার ঘোষণা করেছেন যে তিনি মেটা ও টিকটকের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেবেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit