সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

এবার সিরিয়ার নৌবহরে ইসরাইলি হামলা, ১৫ জাহাজ ধ্বংস

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়াজুড়ে হামলা চালাচ্ছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সিরিয়ার নৌবহরও রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে আল-বাইদা ও লাতাকিয়া বন্দরে নোঙ্গর করা সিরিয়ার নৌবাহিনীর ১৫টি জাহাজ ধ্বংস করে দিয়েছে ইসরাইল।
 
এই হামলার তথ্য স্বীকার করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে ইসরাইল, এসব হামলা সেই পদক্ষেপেরই অংশ।
 
এছাড়া ইসরাইলের স্থল বাহিনী সিরিয়া ও দখলীকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনেরও দখল নিয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘ইসরাইলের প্রতি হুমকির আশঙ্কা রয়েছে এমন সব স্থাপনা ধ্বংস করাই আমাদের লক্ষ্য।’ তিনি সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে ‘বিশাল সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেন।
 
আইডিএফ দাবি করেছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে ‘চরমপন্থীদের হাতে’ চলে না যায়, সেজন্যই এ পদক্ষেপ নিয়েছে তারা। গত রোববার সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় আইডিএফ, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে।
 
আগের দিন শনিবার সিরিয়ার সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। তখন তিনি বলেছিলেন, ‘আমাদের ওপর শক্তিশালী আক্রমণ হতে পারে। আমরা তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
 
বিবিসি জানিয়েছে, ইসরাইলি বাহিনী এখন সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। তবে আইডিএফ এই খবর অস্বীকার করে বলেছে, দামেস্কের দিকে তাদের ট্যাংক অগ্রসর হওয়ার খবর ‘মিথ্যা’।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit