বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের ৩১০ হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভাটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদের পতনের পর সিরিয়া এ পর্যন্ত ৩১০টি হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার প্রতিরক্ষা কারখানা, অস্ত্র ও বিস্ফোরক গুদাম, বিমানবন্দর ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলা কবলিত এলাকাগুলোর মধ্যে আছে দামেস্ক, কুদসিয়া ও সালামিয়াহ এলাকা।

ইসরায়েলের দাবি, এসব অস্ত্র যাতে উগ্রপন্থিদের হাতে না পড়ে সে জন্যই এই হামলা চালানো হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, ভারী অস্ত্রসশস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় প্রবেশ করেছে। তবে তেল আবিব এই অভিযোগ এরইমধ্যে নাকচ করেছে। তারা জানিয়েছে কেবল সিরিয়া সীমান্তের গোলানের বাফার জোনেরই নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে ইরান ও রাশিয়া অভিযোগ করেছিল, আসাদ সরকারের পতনের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত আছে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit