শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাটিংয়ের নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে টাইগার ব্যাটসম্যানরা। শুরুতে এক প্রান্ত থেকে ঝড় তুলেছিলেন তানজিদ হাসান। তবে অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল। 

জেডেন সিলসের বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সৌম‍্য সরকার। অফ-মিডল স্টাম্পে থাকা লেংথ ডেলিভারিতে তুলে মারতে চেয়েছিলেন স‍ৌম‍্য। পিচে একটু গ্রিপ করায় টাইমিং করতে পারেননি। সহজ ক্যাচ যায় মিডঅনে, গুডাকেশ মোটির হাতে। ৫ বলে সৌম‍্য করেন ২ রান।

পরে জেডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে আউট হন লিটন দাস। শট খেলে ফেলেন আগেভাগেই, ব্যাটের অগ্রভাগে লেগে ক্যাচ যায় ব‍্যাকওয়ার্ড পয়েন্টে। ক্যাচ লুফে নেন এভিন লুইস। ১৯ বলে ৪ রান করেন লিটন।

মিরাজও আউট হন অবাক করার মতো। সিলসের করা ১০ম ওভারের পঞ্চম বলটি ছাড়তে গিয়েও এড়াতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। বল তার ব্যাটের কানায় লেগে স্টাম্পের বেলস ফেলেছে, বোল্ড! ৫ বলে ১ রানে ফিরলেন মিরাজ।

পরবর্তীতে ১১তম ওভারে গ্রিভসের বলে রোস্টন চেজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। ৩৩ বলে ৪৬ রানে ফিরলেন তানজিদ। ৭ বলের মধ্যে ২ উইকেট হারাল বাংলাদেশ। ২০ বলের মধ্যে পড়েছে ৩ উইকেট। চাপে বাংলাদেশ। ১৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮২। ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী মাহমুদউল্লাহ। 

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit