রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

মনিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খনন শুরু

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিরাটরাজার ধনপোতা বা গুপ্তধনের ঢিবির দ্বিতিয় পর্যায়ে খনন কার্যক্রম শুরা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার লোকজন অংশগ্রহন করেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুসন্ধানের ভিত্তিতে খেদাপাড়ায় অবস্থিতি এ প্রতুঢিবিটি ২০০৭ সালে চিহ্নিত করা হয়। গত অর্থবছরে প্রথম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় এ ঢিবির খনন কার্যক্রম শুরু হয়। গত বছরে ১১ টি বর্গে হ্যারিস ম্যাট্রিক পদ্ধতি অনুসরণ করে প্রাচীন স্থাপনার ধবংসাবশেষ উন্মোচনসহ খননে প্রাপ্ত প্রত্নবস্ত সমূহ নথিভুক্ত করা হয়। এছাড়া গতবছর ঢিবির সীমিত একটি অংশে খনন পরিচালনা করে প্রাচীন ইটের নির্মিত চতুষ্কোণ প্রার্থনা কক্ষসহ একটি বর্গাকার স্থাপনার সন্ধান পাওয়া যায়। উন্মোচিত স্থাপনাটিকে প্রাথমিক ভাবে আদি মধ্যযুগের কোন স্থাপত্য নিদর্শনের বলে ধারণা করা হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, কর্তৃপক্ষের নির্দেশে খেদাপাড়া এলাকার বিরাট রাজার ধনপোতা এ ঢিবির কাজ ১০ জানুয়ারি শুরু হয়ে ৩০ জানুয়ারি শেষ হয়। খননকালে পোড়া ইটের বেশ কয়েকটি স্থাপনার চওড়া দেওয়াল বেরিয়ে আসে। এছাড়াও পাওয়াযায় প্রাচীন মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও লোহার পেরেক। লাভলী ইয়াসমিন জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে প্রায় এক হাজার দুই’শ বছর আগে এখানে বিরাট রাজার উপাসনালয় ছিল নাকি আবাসস্থল ছিল সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে খনন কাজ শেষ হলে।

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit