সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

গণবিপ্লবে চোখে গুলি লাগা সাজ্জাদ যাচ্ছেন থাইল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : সাজ্জাদ হোসেন, ২১ বছরের টগবগে যুবক। পড়াশুনা করেন পাবনা টেক্সটাইল ইনস্টিটিউটে। ছাত্র-জনতার আন্দোলনে নিজেকে ঘরে আটকে রাখতে পারেননি। প্রতিদিন আন্দোলনে যোগ দেন তিনি। কিন্তু ঘাতকের বুলেটে বাম চোখের দৃষ্টি হারিয়েছেন পুরোপুরি। তার সুচিকিৎসার জন্য সরকারিভাবে তাকে আগামীকাল (মঙ্গলবার) থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হচ্ছে। বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী বিজে ৩৮৮ ফ্লাইটে সকাল ১১ টায় দেশত্যাগ করবেন তিনি।

কেন আন্দোলনে যোগ দিলেন জানতে চাইলে সাজ্জাদ বলেন, দেশ স্বৈরাচারের হাতে বন্দী ছিলো। মানুষের ছিলো না কোন স্বাধীনতা। দেশকে স্বৈরাচার মুক্ত করতে আন্দোলনে যোগদান করি। আন্দোলন করতে গিয়ে প্রতিদিন পরিচিত কেউ আহত হতো কেউবা শহীদ হতো। মনটা বিষিয়ে উঠত। মনে হতো যেভাবেই হোক দেশকে স্বৈরাচার মুক্ত করতেই হবে। নতুন করে সাজাতে হবে দেশকে। নতুন করে স্বাধীন করতে হবে। দেশের মানুষকে স্বাধীনতার সাধ এনে দিতেই আন্দোলনে নেমে আসি। 

কিভাবে আহত হলেন জানতে চাইলে তিনি বলেন, ৪ আগস্ট আমরা পাবনায় আন্দোলনে নামি। আমাদের প্রতিহত করতে নামে যুবলীগ। পাবনা যুবলীগের নেতা সাইদ চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের গুলিতে আমাদের ৩ ভাই শহীদ হন। আমার পাশে থাকা একজন শহীদ হন। গুলি এসে আমার বাম চোখে লাগে। রক্তে ভেসে যায় মুখমণ্ডল। আমাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় আনা হয়। বেসরকারি অরোরা হাসপাতালে নিউরোসার্জন ডা. মাহফুজুর রহমান অপারেশন করেন। কিন্তু চোখে দেখার উন্নতি না হলে আমাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজিতে রেফার্ড করা হয়। গুলিতে আমার চোখের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমি আবার চোখে দেখবো কিনা জানিনা। আমি চাই আমার চোখের বিনিময়ে দেশের মানুষ ভালো থাকুক।

দেশের বাহিরে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সাজ্জাদ।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit