বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোামবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী। দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রধান আলোচক ছিলেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাজু আহমেদ, দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন। আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit