বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে আহমাদ আল মাহির নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আহমাদ আল মাহির একই গ্রামের মোঃ কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানেই খেলছিল শিশু মাহির। এ সময় ঘরে কাজ করছিলেন তার মা। কিছুক্ষণ পর বাড়ির উঠানে মাহিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতবাড়ির কিছুটা দূরে পুকুরের পানিতে মাহিরের ভাসমান দেহ দেখতে পান স্বজনরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মাহিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো সন্দেহ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু রুজু হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit