শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

পারিবারিক কলহের জেরে বাবার হাতে কলেজপড়ুয়া মেয়ে খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরে শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এক কলেজপড়ুয়া মেযে খুন হওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল আটটার সময় উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটে।

নিহত ওই কলেজছাত্রী আইরিন আক্তার মুক্তি (১৭) গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের মধ্যে তাদের কলেজপড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তি (১৭)কে নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।

এতে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।

নিহত ওই কলেজছাত্রী শিবচরের বহরমগঞ্জ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আইরিন আক্তার মুক্তি হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন। তিনি জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ বেড হাসপাতালে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit