শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি: তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফাসংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চ্যুয়ালি তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক) বিএনপি।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রধান বক্তা ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ। কর্মশালায় বিকেল ৫টা ৩ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান। এতে তিনি ২০ মিনিট বক্তব্য দেন। পরে নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বিদায় নিচ্ছে। তবে আমাদের জানা ছিল না, কবে স্বৈরাচারের বিদায় হবে।’ তিনি বলেন, ‘৩১ দফা অর্জনে কমবেশি তখনই করতে পারবেন, যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করতে পারবেন। এ জন্য ৩১ দফাকে জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। ৩১ দফায় জনগণের সমর্থন নেওয়া এবং আস্থা অর্জন ও ধরে রাখার দায়িত্ব আমার, আপনার, আপনাদের সবার। জনগণকে আস্থায় রাখতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আপনারা সবাই যে যাঁর অবস্থান থেকে কাজ করবেন। আপনারা প্রত্যেকে বিএনপির নেতা, অ্যাম্বাসেডর, বিএনপির প্রতিনিধি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের ওপর জনগণের আস্থা আছে বলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে কোনো কাজ হবে না। আমরা এমন কোনো ভুল চিন্তা বা কাজ যেন না করি, যাতে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই যারা ভুল করছে তাদের বোঝাতে হবে, সতর্ক করতে হবে। সবাই মিলে আমাদের কাজ করতে হবে।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘মানুষ যদি না জানতে পারে বিএনপি কী চায়, জনগণের জন্য কী ভাবে, ছাত্রের জন্য কী ভাবে, নারীদের জন্য কী ভাবে, কৃষকের জন্য কী ভাবে, শ্রমিকের জন্য কী ভাবে তাহলে জনগণের সমর্থন আমাদের ওপর থাকবে না। হয়তো একবারে আমরা পারব না। তবে আমরা সূচনা করে যেতে চাই। পরে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকলে পর্যায়ক্রমে আমরা একটা জায়গায় যাব। এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাইলে জনগণের সমর্থন দরকার।’

তারেক রহমান আরও বলেন, ‘আমরা দেশে একটা জবাবদিহি প্রতিষ্ঠা করতে চাই। শুধু প্রধানমন্ত্রী বা এমপির জবাবদিহি নয়, জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে সমাজের সব পর্যায়ে। মেয়র, ইউপি চেয়ারম্যান-সমাজের প্রতিনিধিত্বশীল যেকোনো ব্যক্তি জবাবদিহির ঊর্ধ্বে নয়।’ শেখ হাসিনার সময়ে জবাবদিহি ছিল না মন্তব্য করে তিনি বলেন, ‘জবাবদিহি থাকলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতে পারত না।’

তারেক রহমান আরও বলেন, ‘আমরা দেশের এমন এক অবস্থা গড়ে তুলতে চাই, যেখানে চিকিৎসার জন্য মানুষকে দেশের বাইরে যেতে হবে না, ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে কাজ পাবেন, কৃষক তাঁর পণ্যের ন্যায্য দাম পাবেন। স্বৈরাচারকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে উৎখাত করেছি, তেমনি জবাবদিহি প্রতিষ্ঠার জন্য আমাদের একত্রে কাজ করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণের কথায় উঠতে, বসতে ও চলতে হবে। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা ধরে রাখতে যে যে কৌশল আছে, তা আমাদের করে যেতে হবে।’

সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির বিভাগীয় এ কর্মশালা শুরু হয়। এতে ফরিদপুর জেলা বিএনপি ছাড়াও রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit