সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক আজকের মুদ্রার রেট: ২৭ জুলাই ২০২৬ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

টানা দুই হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করার খবর এখনো বাসি হয়নি। তবে সেই টাটকা স্মৃতিতে এবার বিষাদের আঁচ লেগেছে। সিলেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়ে বসেছে। ঘুরে দাঁড়ানো আইরিশদের তোপ সামলাতে পুরোপুরি নাজেহাল নিগার সুলতানা জ্যোতির দল।

টানা দুই ম্যাচ হারা বাংলাদেশের মেয়েদের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করল আয়ারল্যান্ডের মেয়েরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ২০ ওভারে আয়ারল্যান্ড তোলে ১৩৪ রান। পুঁজি খুব বড় না হলেও দারুণ বোলিং-ফিল্ডিংয়ে বড় জয় আদায় করে নেয় তারা। বাংলাদেশ গুটিয়ে যায় ৮৭ রানে।

শুরুর বিপর্যয়ের পর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার চেষ্টা করেন লড়াইয়ের। কিন্তু ১৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ইনিংস। ব্যাট হাতে ২৫ বলে ৩২ করার পর দারুণ বোলিংয়ে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ওর্লা প্রেন্ডারগাস্ট।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit