রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুরে দুই কিশোরগ্যাং গ্রুপে সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন। এই ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সাথে আধিপত্য নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভুইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুইগ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল।

সংঘর্ষে ৬ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে বোমায় গুরুতর আহত রিফাত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit