সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলতে কিছুই নেই আমরা সবাই বাংলাদেশী মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলতে কিছুই নেই, আমরা সবাই বাংলাদেশী। নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি‘র মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে একাডেমি চত্ত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে একাডেমি মিলনায়তনে, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ^াস এর সভাপতিত্বে মালা মার্ত্থা আরেং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ, আদিবাসী লেখক ও গবেষক রেভা: মনীন্দ্র নাথ মারাক।

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি‘র উপপরিচালক এস এম শামীম আকতার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারি পুলিশ সুপার আক্কাস আলী, ডন বসকো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কুচওয়ালিক, আদিবাসী গবেষক জন ক্রসওয়েল খকশি,ডন বসকো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা প্রমুখ।আলোচনা শেষে, গারো সম্প্রদায়ের কৃষ্টি তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক দল এবং উপজেলা শিল্পকলা একাডেমি সংগীত ও নৃত্য পরিবেশন করে।

প্রধান অতিথি বলেন, দেশকে এগিয়ে নিতে সংস্কৃতিরও বিরাট ভুমিকা রয়েছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সংস্কৃতি রক্ষায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি তৃণমুল পর্যায় থেকে শুরু করে নানাবিধ কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতি নিয়ে, ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। কে ক্ষুদ্র, কে আদিবাসী, কে গারো, কে হাজং তা ভুলে, দেশকে এগিয়ে নিতে সবাই বাংলাদেশি ভেবে কাজ করতে উপস্থিত সকলকে আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit