বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

‘কবির সিংয়ের মতো ছেলেই পছন্দ’ মেয়েদের : শাহিদ কাপুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : ‘কবির সিং’ বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা। ভারতের মতো বাংলাদেশেও এই ছবি যথেষ্ট সাড়া ফেলেছিল। বিশেষ করে কবির সিংয়ের মতো একটা আজব চরিত্র মন কাড়ে দর্শকের। তবে এই কবির সিংকে নিয়ে সমালোচনাও রয়েছে। 

মূলত ‘কবির সিং’ ছবিতে কবির চরিত্রটি ছিল এক উগ্র, চণ্ডাল ও মদ্যপ প্রেমিকের। সেখানে প্রেমিকার গায়ে হাত তোলার মত গল্প রয়েছে। এ জন্য সমালোচকদের অভিযোগের ফিরিস্তিও দীর্ঘ। নারীবাদীদের কথায়, ছবি জুড়ে ‘গ্লোরিফাই’ করা হয়েছে ‘অসুস্থ পুরুষতন্ত্র’কে।

এ নিয়ে সম্প্রতিক এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন শাহিদ। তিনি মনে করেন, ‘কবির সিং চরিত্রকে অবশ্যই পছন্দ করেছেন দর্শকেরা, তা না হলে ছবিটির জন্য হল শূন্য থাকত। আর এখন বলিউডের পর্দার মতো চিরচেনা রোম্যান্স নয়, মেয়েরা পছন্দ করে কবিরের মতো প্রেমিকই!’

শাহিদ বলেন, ‘কবির সিং চরিত্রটির জন্যই ছবি হিট হয়েছে। আমার মনে হয় মেয়েরা কবিরের মতো ‘টক্সিক লাভার’ পছন্দ করে। আমি তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টে এমনটাও দেখেছি যে, কবিরের মতো প্রোটেকটিভ বয়ফ্রেন্ডই চাই জীবনে। অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে মেয়েরা ঠিক কী চায়।’

অভিনেতা আরও বলেন, ‘সিনেমা করতে গিয়ে অনেক কথাই মাথায় এসেছে। এক হলো, এমন ছেলে কি আদৌ আছে? এমন ছেলেদের ওপর মেয়েরা আদৌ প্রেমে পড়ে? তাছাড়া আমি একটা করে দৃশ্য শ্যুট করেছি। আর আমার মনে হয়েছে, বাস্তবে কি এমন প্রেমিক রয়েছে, যারা প্রেমিকার যত্ন নিতে গিয়ে উগ্র হয়ে যায়। পরে বুঝেছি যে অবশ্যই আছে। আর মেয়েরা তাদেরকেই পছন্দ করে।’

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit