সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

পদত্যাগে বাধ্য হলেন ইন্টেলের সিইও গেলসিঞ্জার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চিপ নির্মাতা বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জার পদত্যাগ করেছেন। কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনায় বোর্ডের আস্থা হারানোর পর তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। তার পরিবর্তে দুই অন্তর্বর্তী সহ-সিইওকে নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির নেতৃত্ব নেওয়ার চার বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ১ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। রয়টার্স।

ইতোমধ্যে এআই চিপ তৈরিতে নেতৃত্ব দেওয়া এনভিডিয়া ইন্টেলকে ছাপিয়ে গেছে। ইন্টেল এআই চিপ উন্নয়নে কার্যকর পণ্য সরবরাহ করতে পারেনি। বোর্ড জানিয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে কোম্পানির কার্যকারিতা পুনরুদ্ধার ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানো হবে। গেলসিঞ্জারের অধীনে ইন্টেল যে ব্যয়বহুল প্রকল্প শুরু করেছিল, সেগুলো নতুন নেতৃত্বের অধীনে মূল্যায়ন করা হবে। গেলসিঞ্জারের প্রস্থানের পর ইন্টেলের ভবিষ্যৎ কেমন হবে, তা এখন দেখার বিষয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit