শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ভ্যাটমুক্ত হলো শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসএফ) সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে সংস্থাটি।

আদেশে বলা হয়, যেহেতু ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন)-এর ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এর সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া, আদেশে ফাউন্ডেশনের সব প্রকার ক্রয়ের ক্ষেত্রে জোগানদার সেবাকে উৎসে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত ১০ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহীদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit