সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

শহীদ আবু সাঈদ এর সমাধি পরিদর্শন এবং আবু সাঈদ ফাউন্ডেশনে আর্থিক অনুদান প্রদান॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের সমাধি স্থল পরিদর্শন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গত সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তর-পশ্চিম রিজওয়ান রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর,রংপুর এর আওতাধীন পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামের কৃতি সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাড়ি এবং সমাধিস্থল পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি,বিএসপি, এসইউপি,এনডিসি, পিএসসি,এমফিল উপস্থিত ছিলেন।

এছাড়াও মহাপরিচালক র‌্যাব, রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন ও বিজিবির অন্যান্য অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভাগীয় কমিশনার রংপুর, ডিআইজি রংপুর রেঞ্জ, জেলা প্রশাসক রংপুর, পুলিশ সুপার রংপুর এবং অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত পরিদর্শনকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা শহীদ আবু সাঈদ এর সমাধিতে পুষ্প স্তবক অর্পণ, কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন।

এছাড়াও উত্তর-পশ্চিম রিজওয়ান, রিজিয়ন সদর দপ্তর,রংপুর এর পক্ষ হতে জাফরপুর বাজারে এলাকার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে “স্বরাষ্ট্র উপদেষ্টা” কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখিত পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এর পক্ষ হতে দেশের অসহায় দুস্থ ও গরিব জনসাধারণের সাধারণদের সাহায্যার্থে গঠিত আবু সাঈদ ফাউন্ডেশনে অনুদান হিসেবে দশ লক্ষ টাকা প্রদান করা হয়।

এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২৯ বিজিবি ব্যাটালিয়ন ফুলবাড়ী। ২৯ বিজিবি ব্যাটালিয়নে এর অধিনায়ক লে:কর্নেল এবিএম জাহিদুল করিম এর নেতৃত্বে বিজিপির একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit