সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

সাজেকে পর্যটক গমনে জেলা প্রশাসনের নিরুৎসাহিতকরণ পত্রজারি

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : পাহাড়ে চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকে পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করণে বিজ্ঞপ্তি জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত রাতে এই নির্দেশনায় পত্র জারি করা হয়েছে।রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পাশর্^বর্তি এলাকার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করা হলো।
 
এই স্বারক নাম্বার : ০৫.৪২.৮৪০০.৪০২.০৩.০০১.২৪-১১৪৩ এর মাধ্যমে জারিকৃত উক্ত পত্রে জানানো হয়, ইহা সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  এদিকে সাজেকের স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পাহাড়ে আধিপত্যের লড়াইয়ে লিপ্ত থাকা উপজাতীয় আঞ্চলিকদলীয় সন্ত্রাসীরা তাদের আধিপত্য বিস্তারে বন্দুকযুদ্ধে লিপ্ত হচ্ছে।
 
মঙ্গলবারও সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার রাউন্ড গুলি বিনিময় করেছে। মুর্হুমুহু গুলির শব্দে স্থানীয় পুরো বাঘাইছড়ি উপজেলাজুড়ে চরম আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়।সামনের ছুটির দিনগুলোতে পর্যটকদের আগমনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit