সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সম্প্রীতি ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার সকলের মাঝে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও অটুট করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টূর্নামেন্টে মহালছড়ি জোনকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালের দিকে খাগড়াছড়ি রিজিয়ন এর উদ্যােগে আয়োজিত  দিকে খাগড়াছড়ি রিজিয়ন এর উদ্যােগে আয়োজিত  রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি স্টেডিয়ামে   মারিশ্যা জোন ও মহালছড়ি জোনের এর মধ্যে ফাইনাল খেলায় অনুষ্টিত হয়।  ২-১ গোলে মহালছড়ি জোনকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মারিশ্যা জোন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মারিশ্যা জোনের মো. মনজুরুল ও সেরা গোলদাতা মারিশ্যা জোনের মো. মাসুম। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মহালছড়ি জোনের জাহিদ।
এসময় খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়রাম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা এিপুরা,  খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পুলিশ সুপার আরেফিন জুয়েল,  খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার, সামরিক-বেসামরিক কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
  উল্লেখ্যে যে, উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা ও জাতীয় অনুর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফ ভূঁইয়াকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে সম্মাননা স্মারক ও উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন,রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বন্ধন আরো সু-দৃঢ় হয়েছে বলে মনে করেন গত ২৩ নভেম্ব “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এ স্লোগানকে সামনে রেখে সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়।৭টি দল নিয়ে।
 প্রধান অতিথির বক্তব্য  খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান  বলেন, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন আরো সু-দৃঢ় বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে পাহাড়ের সম্প্রীতির স্বর্গ রাজ্যে পরিণত হবে।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit