সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হজযাত্রীর টাকা বিনিয়োগ না করার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : দেশের ব্যাংকগুলোকে হজযাত্রীদের জমাকৃত টাকা বিনিয়োগ না করার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনের লক্ষ্যে যেসব আমানতকারী আপনার ব্যাংকে অর্থ আমানত রেখেছেন বা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছেন এবং বর্তমানে উক্ত অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছেন তাদের অর্থ উত্তোলনে যাতে কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে আপনার ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দেওয়া প্রয়োজন।

এতে আরো বলা হয়, আপনার ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিসমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব রয়েছে।

এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইনস টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে। উল্লিখিত হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।

হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখার ‘এজেন্সি পিলগ্রিমস ফান্ড পে-এবল টু সৌদি আরব’ শিরোনামের হিসাবে জমা দিতে হবে।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit