সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হওয়ায় ফুলবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল॥

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার হওয়ায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ডিসেম্বর বিকেল পাঁচটায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এই মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,ফুলবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডল,শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা সামেদুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মর্তুজা হক অস্টিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সরকার,সদস্য সচিব আনোয়ারুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু, সদস্য সচিব মোস্তাফিজার রহমান, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন,ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহমান,যুগ্ন আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন ডেভিড,শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা।

আনন্দ মিছিল শেষে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন বলেন তারেক রহমানের নামে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করায় আমরা আনন্দ মিছিল করেছি, অতি দ্রুত তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরবে, সেদিন বাংলাদেশের মানুষ তাকে বরণ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় অবস্থান করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit