সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো, নেই সালাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপ ছেড়ে একজন পাড়ি জমিয়েছেন আরব বিশ্বে, আরেকজন আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রে। কিন্তু এরপরও তাদের নিয়ে ফুটবল অনুরাগীদের উন্মাদনা এতটুকু কমেনি। অবশ্য শুধু ফুটবল অনুরাগীরাই নন, ফুটবলাররাও এখনো ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির পায়ের জাদুতে বুঁদ!

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ২৬ জনের মধ্যে ২৪ জনই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলছেন। শুধু মেসি এবং রোনালদোই ইউরোপের বাইরে ক্লাবে খেলে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

৩৯ বছর বয়সি রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ৩৭ বছর বয়সি মেসি খেলছেন মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। ইউরোপের বাইরে গিয়ে বড় কোনো লিগে না খেললেও এখনো ফুটবলারদের নজরেই সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য তারা।

স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ ৮ জন ফুটবলার বিশ্বের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন।। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির আছেন ৭ জন। বার্সেলোনা থেকে মাত্র এক জন ফুটবলার এই তালিকায় রয়েছে।

ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন যারা

গোলকিপার: এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়েল নয়্যার।

ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit