সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

সিরিজ জেতার পর আইসিসির কাছ থেকে সুখবর পেলেন নাহিদা-জ্যোতিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আয়ারল্যান্ডকে তিন ওয়ানডের সিরিজে ধবলধোলাইয়ের পরই নতুন সুখবর পেলেন বাংলাদেশের কয়েকজন নারী ক্রিকেটার। আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ অনেকেই উন্নতি করেছেন।

সদ্য শেষ হওয়া সিরিজে চমৎকার বোলিং করে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন নাহিদা। ব্যাটিংয়ে উন্নতি করেছেন ফারজানা হক ও নিগার সুলতানারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে দেখা যায়, বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন নাহিদা। ওয়ানডে বোলিংয়ে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান।

এদিকে আইরিশ ব্যাটারদের ত্রাস সুলতানা খাতুন ২৩ ধাপ এগিয়ে দখলে নিয়েছেন ৩১তম স্থান। সদ্য সমাপ্ত সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন তিনি।

অন্যদিকে ব্যাটিংয়ে তিন ম্যাচে তিন ফিফটিতে ৬ ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন ফারজানা হক। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনিই।

তিন ম্যাচে ৮৬ রান করে ১১ ধাপ উন্নতি হয়েছে নিগারের। তিনি আছেন ২৮তম স্থানে। আর দেড় বছর পর সিরিজ রাঙানো শারমিন সুপ্তাও ৪৩তম স্থান নিয়ে র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন। আইরিশদের বিপক্ষে পুরো সিরিজে সর্বোচ্চ ২১১ রান করেছেন সুপ্তা।

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit