বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম

বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এ আদেশ দেন। আবেদনটি করেন তদন্তকারী দলের প্রধান দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুল হোসেন।

সম্পদ জব্দের আদেশের তালিকায় নাম থাকা অন্যরা হলেন- আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তাদের তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাদাত সোবহান ও সাফিয়াত সোবহান, এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসি সোবহান ও ইয়াশা সোবহান।

আদালত বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর অধীনে জারি করা আদেশটি পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

আবেদনে দুদক বলেছে, আহমেদ আকবর সোবহান এবং তার পরিবার অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করেছেন এবং পরবর্তীকালে সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং সাইপ্রাসসহ বিভিন্ন দেশে অর্থপাচার করেছেন।

আদালতের আদেশের অনুলিপি স্লোভাকিয়ার স্টেট রেজিস্টার, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সিটিজেন ইন্টারন্যাশনাল, সুইজারল্যান্ডের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের অর্থ, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়, ইউকে ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড, এক্সচেঞ্জ অব সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের হাবিব ব্যাংকের চেয়ারম্যান এবং সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি জরিপ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাদের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধও জানানো হয়েছে।

ঢাকার আদালত গত ২১ অক্টোবর আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। ৬ অক্টোবর তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit