শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শান্তিচুক্তি দিবস উপলক্ষ্যে মহালছড়ি জোনের উদ্যােগে কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষ্যে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।সোমবার ( ২ ডিসেম্বর) ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ তিন শতাধিক দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় মহালছড়ি জোনের একটি মেডিক্যাল টিম প্রায় তিন শতাধিক দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে। এছাড়াও উপজেলার কাপ্তাইপাড়া, খুলারামপাড়া ও মুবাছড়ি এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 
দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন। মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit