শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্র সীমান্তে এক বছরে ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক হারে অবৈধ অভিবাসন বেড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে এক বছরে ৪৩ হাজারের বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা এবং মার্কিন সীমান্তে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসন বৃদ্ধি পেয়েছে। ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের মধ্যে এটি একটি প্রধান দ্বিপাক্ষিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের উত্তরাঞ্চলীয় সীমান্তের তথ্যানুসারে, গত এক বছরে গড়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীর সংখ্যা ২২ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রটেকশন বিভাগের তথ্যানুসারে, ২০২২ সালের অর্থবছরে মোট এক লাখ ৯ হাজার ৫৩৫ জন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে ১৬ শতাংশ ছিলেন ভারতীয়। ২০২৩ সালেও এ হার অপরিবর্তিত ছিল। এ বছর দেশটিতে এক লাখ ৮৯ হাজার ৪০২ জন অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে ভারতীয় ছিলেন ৩০ হাজার ১০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এ সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এ বছর মোট এক লাখ ৯৮ হাজার ৯২৯ জন অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এর মধ্যে ভারতীয় রয়েছেন ৪৩ হাজার ৭৬৪ জন। এ বছর এ সংখ্যা ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সীমান্ত কর্মকর্তা এবং তাদের হাতে গ্রেফতারের ভিত্তিতে এ সংখ্যা জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit