শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

সিরিয়ায় রুশ বাহিনীর জেনারেল ‘বরখাস্ত’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রুশ বাহিনীর অভিযানের দায়িত্বে থাকা জেনারেলকে বরখাস্ত করেছে মস্কো। তার নাম সের্গেই কিসেল।

বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর তাকে বরখাস্ত করা হলো। 

এ ঘটনাকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য বিগত বছরের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র রাশিয়া।

৫৩ বছর বয়সী কিসেলকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবরটি এসেছে রায়বার টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ। এছাড়া ভয়েনি ওসভেডোমিটেল (সামরিক তথ্যদাতা) নামের ব্লগেও এ খবর দেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া বেশ কয়েকবার তার সামরিক বাহিনীর বিভিন্ন পদে রদবদল আনে। তবে এসব রদবদলের বিষয় প্রকাশ্যে ঘোষণা দেয়নি দেশটি।

অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কিসেলের স্থলাভিষিক্ত হচ্ছেন রুশ কর্নেল জেনারেল আলেকজান্ডার চাইকো।

রুশ সামরিক ব্লগগুলো কিসেলের কর্মক্ষমতা নিয়ে সমালোচনায় মুখর ছিল। তিনি আগে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার প্রথম গার্ডস ট্যাংক আর্মির নেতৃত্ব দিয়েছিলেন। ২০২২ সালের শেষ দিকে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে সেখান থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেন।

রায়বার টেলিগ্রাম চ্যানেলে এই ধারণা প্রকাশ করা হয়েছে যে সিরিয়ায় রুশ বাহিনীর দায়িত্ব আবার সের্গেই সুরোভিকিনকে দেওয়া হতে পারে। সিরিয়ায় নৃশংসতার জন্য তিনি ‘জেনারেল আর্মাগেডন’ ডাকনাম অর্জন করেছিলেন। তিনি অল্প সময়ের জন্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধের দায়িত্বে ছিলেন। সূত্র: রয়টার্স, স্কাই নিউজ

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit